শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব’

  |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব’

অন্তর্বতীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করেই এই সরকার দায়িত্ব শেষ করবে।

তবে তিনি সতর্ক করে বলেন, দশ বছর পর যেন ছাত্রদের আবার রাস্তায় নামতে না হয় এবং যারা বুকের রক্ত দিয়ে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাজনীতিবিদদের লক্ষ্য রাখতে হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

মতবিনয়ের শুরুতে তিনি ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা নিয়েছে। যারা বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি-দাওয়া আছে। তাদের দাবির প্রেক্ষিতে কাজ করতে হবে। সবকিছু একদিনে সমাধান করা সম্ভব নয়। সবাই সহযোগিতা করলে উদ্দেশ্য বাস্তবায়ন হবে। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com