শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজয় দিবস নিয়ে যা বললেন তারকারা

  |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

বিজয় দিবস নিয়ে যা বললেন তারকারা

বিজয় দিবস নিয়ে যা বললেন তারকারা

সে প্রথম, বছরে দ্বিতীয় ‘বিজয় দিবস’ পেল বাংলাদেশ। সাধারণ জনগণের পাশাপাশি তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে মহান বিজয় দিবস নিয়ে পোস্ট দিয়েছেন। তারকাদের ভাবনা নিয়ে আজকের এই প্রতিবেদন।

সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সালাম বাংলাদেশ। সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফায়েড পেজে বলেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে শবনম ফারিয়া বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন , ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়। বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com