শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে

  |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   219 বার পঠিত

নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নাটকেই কাজ করেন। খুব বেশি দিন হয়নি শোবিজে পথচলা। তবে এরই মধ্যে প্রথম সারির অভিনেতাদের বিপরীতে কাজ করে হয়েছেন প্রশংসিত। নতুন বছরের পরিকল্পনা ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* বছরের শেষ প্রান্তে এসে সম্প্রতি আপনার অভিনীত একটি নাটক মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

** ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নামের এ নাটকটিতে আমি তমা নামের একটি চরিত্র করেছি। পরিচালনা করেছেন রাজ ভাই (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ)। নাটকটিতে একটি গান আছে। এটিও বাড়তি মাত্রা যোগ করেছে। সাড়া পাওয়া প্রসঙ্গে বলতে গেলে বলব, আমার সবকটি কাজই দর্শক গ্রহণ করছেন। প্রত্যাশা থেকেও ভালোবাসা বেশিই পাই। এটিতেও ব্যতিক্রম নয়।

* কার সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করেন?

** পছন্দ বা অপছন্দের কোনো বিষয় নেই। এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি কারও প্রতি আমার কোনো খারাপ লাগা নেই। যাদের সঙ্গে কাজ হয়নি তাদের নিয়ে তো কিছু বলতে পারব না। ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে আমার ইচ্ছা সবার সঙ্গেই কাজ করার। তাছাড়া সহশিল্পী নির্বাচনের ব্যাপারটাও কিন্তু শিল্পীদের হাতে থাকে না। এটা নির্ভর করে নির্মাতাদের ওপর। তারা গল্পের সঙ্গে মিল রেখে জুটি নির্ধারণ করেন। আমার কাজ নির্মাতাদের চাহিদা অনুযায়ী গল্প ও চরিত্রটি ফুটিয়ে তোলা।

* আপনার অধিকাংশ নাটক রোমান্টিক ঘরানার। এর কারণ কী?

** অভিনয়শিল্পী হিসাবে আমিও চাই বিভিন্ন গল্প ও চরিত্রে কাজ করতে। তবে শুরু থেকেই রোমান্টিক ঘরানার কাজ করেছি বেশি। নির্মাতারা হয়তো মনে করেন আমাকে এ ধরনের গল্পেই বেশি মানাবে। তাই এভাবেই আমাকে সবাই চিন্তা করেন।

* কোন নাটকটিকে ক্যারিয়ারের ইউটার্ন বলে মনে করেন?

** প্রত্যেক কাজই আমি ভালোবেসে করি। সর্বোচ্চ চেষ্টা থাকে ভালো করার। তবুও কিছু কাজ মনে দাগ কেটে যায়। তবে একটি নাটক আছে যা দিয়ে মানুষ আমাকে চিনতে শুরু করেছে। সেটি হচ্ছে ‘সুহাসিনী’। এ নাটকটি আমার ক্যারিয়ারে অন্য রকম সাফল্য এনে দিয়েছে। এটি আমার কাছে বিশেষ।

* নতুন বছর নিয়ে পরিকল্পনা কী?

** ভালো কাজের সঙ্গে থাকতে চাই। আরও ভালো কাজ করতে চাই। দর্শকদের ভালোবাসা পেতে চাই। চলতি বছর সবকিছু মিলিয়ে ভালো কেটেছে। প্রত্যাশা করি আগামী বছর আরও ভালো কাটবে। ইচ্ছা ও অনিচ্ছায় করা সব ভুল শুধরে নিতে চাই। অতীতের ভুল থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com