শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইমরানের সুরে আসিফের গান ‘মন জানে’

  |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   264 বার পঠিত

ইমরানের সুরে আসিফের গান ‘মন জানে’

ইমরানের সুরে আসিফের গান ‘মন জানে’

নতুন বছরের প্রথম সপ্তাহে আসছে গায়ক আসিফ আকবর ও ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন জানে’। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান, আর সেই সুরেই গাইবেন আসিফ আকবর।

গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ইতোমধ্যে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওর কাজ; নির্মাণ করেছেন সৈকত রেজা। আর বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আসিফ ও ইমরানের ভক্তরা। কেনই বা করবে না? ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি।

বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

এদিকে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হলেন একটি গানে। জানা গেছে, ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে আগামী ৫ই জানুয়ারি গানটি প্রকাশ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com