শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাবাকে ছেড়ে বিদেশে থাকতে পারবে না জয়, তাই সিদ্ধান্ত পরিবর্তন

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

বাবাকে ছেড়ে বিদেশে থাকতে পারবে না জয়, তাই সিদ্ধান্ত পরিবর্তন

বাবাকে ছেড়ে বিদেশে থাকতে পারবে না জয়, তাই সিদ্ধান্ত পরিবর্তন

গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।

এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অপু।

তিনি ব্যাখ্যা করেন, এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পাড়ছে। যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে। ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিৎ। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যতো দিন যাচ্ছে ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-

তবে নতুন বছরের শুরুতেই অপু জানালেন, জয়কে বিদেশে পাঠানো নিয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এর কারণটা নাকি বাবা-ছেলের মধুর সম্পর্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’

বাবাকে ছাড়া থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে এই নায়িকা বলেন, ‘আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না।’

খানিকটা মজার সুরেই অপু বলেন, জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। বলেছে, ‘বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও’। আমি ওদের কথা শুনে হাসি।

‘দেখেন, ও বাবার কী ভীষণ ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম আর দেখেন না তারা বাবার ভক্ত হয়ে যায়, মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে (হাহাহাহা)’।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com