শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিয়ের ৩৩ বছর পর কী ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী?

  |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

বিয়ের ৩৩ বছর পর কী ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী?

বিয়ের ৩৩ বছর পর কী ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী?

শাহরুখ খান ও গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাতকারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাতকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। গৌরী এক সাক্ষাতকারে জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন।

শাহরুখ ও গৌরীর তিন সন্তান। আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাদের। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।

বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com