| বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং—সিজন টু’র সংবাদ সম্মেলন।
ফুড প্লেটিং নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং—সিজন টু’ শুরু হয়েছে। এবারের আয়োজনে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি পাবেন নগদ ১০ লাখ টাকা পুরস্কার। এছাড়া প্রথম রানারআপ ৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা। এছাড়া শীর্ষ ৩০ প্রতিযোগীর জন্য রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স ও আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট। সব মিলিয়ে সিজন টুতে রয়েছে ২০ লাখ টাকার পুরস্কার।
২০২২ সালে প্রথমবারের মতো ফুড প্লেটিংবিষয়ক রিয়েলিটি শোর আয়োজন করা হয় জানিয়ে আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান বলেন, ‘প্রাথমিকভাবে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে থেকে আনুমানিক ২০০ জনকে নিয়ে অডিশন হবে। সেখান থেকে ৩০ জনকে মূল পর্বে নেয়া হবে। এখানে খাবার রান্না করা থাকবে, প্রতিযোগীরা সেটি পরিবেশন করবেন।’
অনুষ্ঠানে প্রতিযোগিতার প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ বলেন, ‘এর আগে পৃথিবীতে প্লেটিংয়ের ওপর কোনো প্রতিযোগিতা হয়নি, এটাই প্রথম। ফুড আর্টিস্টরা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এ শিল্পটিকে এগিয়ে নিতে পারবে। এর মাধ্যমে খাবারের সৌন্দর্য ফুটিঁয়ে তোলা হবে।’
প্রাথমিকভাবে নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে তা নির্দিষ্ট ওয়েবসাইটে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফরা বিচার-বিশ্লেষণের মাধ্যমে শীর্ষ ৩০ জনকে বাছাই করবেন, যারা মূল পর্বে নিজেদের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরবেন।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam