| বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 317 বার পঠিত
বরিশালে ৩দিন ব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে আজ
বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে বরিশালে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আবাসন মেলা। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেছেন বাংলাদেশ হাউজিং অথরিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম(অতিরিক্ত সচিব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ।
![]()
মেলায় দেশের তথা বরিশাল ও ঢাকার বেশকিছু স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে সেগুলো হচ্ছে- ঢাকা মডার্ন সিটি, গোল্ডস্যান্ড গ্রুপ, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, রিয়েল ক্যাপিটা গ্রুপ, ম্যানগ্রোভ হোটেল কুয়াকাটা, স্পার্ক গ্রুপ, তাজওয়ার হোল্ডিংস, সালাম মিয়া হাউজিং ও গ্রীণ প্রোপার্টি সল্যুশন।
![]()
বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ জানান, “আমার স্বপ্ন আমার বাড়ি” এই স্লোগান কে সামনে রেখে আমরা বরিশাল আবাসন মেলায় বরিশালের বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে বরিশালের বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং পর্যটন নগরি কক্সবাজার, কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন এরিয়ার রিসোর্ট ,৫ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।তিনি আরও বলেন, সাধারণ জনগণের মাঝে আবাসনের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সেতু বন্ধন তৈরির প্রেক্ষিতে আমরা ডোর তো ডোর ব্র্যান্ডিং করছি। এই মেলা বরিশালের আবাসন শিল্প বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam