শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমিলিয়া পেরেজের জাদু কমে গেছে

  |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

এমিলিয়া পেরেজের জাদু কমে গেছে

এমিলিয়া পেরেজের জাদু কমে গেছে

নেটফ্লিক্সের সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। মেক্সিকান একজন নারী ড্রাগ লর্ডের গল্প নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। অভিনয় করেছেন সেলেনা গোমেজ, কার্লা সোফিয়া গ্যাসকন, জোয়ি সালদানা প্রমুখ। ২০২৫ সালের অস্কারের জন্য সিনেমাটি সর্বাধিক মনোনয়ন পেয়েছে। কার্লা পেয়েছেন বেশকিছু পুরস্কার। কিন্তু এর পরই সামনে আসে তার পুরনো কিছু টুইট। ইসলাম, জর্জ ফ্লয়েড ও অন্যান্য বিষয়ে ঘৃণা ছড়িয়েছেন তিনি, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। এসব নিয়ে সমালোচনা শুরু হয়ে অবস্থা এমন হলো যে নেটফ্লিক্স তাদের অস্কার প্রচারণায় কার্লার নাম উচ্চারণ করা বাদ দেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে সেলেনা গোমেজ কিছু কথা বললেন। তার মতে, এমিলিয়া পেরেজ যে জাদুকরী অবস্থা তৈরি করেছিল তার অনেকটাই কমে গেছে।

সান্তা বারবারা ফিল্ম ফেস্টিভ্যালে এসব কথা বলেন সেলেনা। তিনি বলেন, ‘এমিলিয়া পেরেজের জাদু কমে গেছে।’ কিন্তু সিনেমাটি নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি মনে করেন, ভালো কাজ করেছেন। এ নিয়ে বলেন, ‘আমি এ সিনেমা ও এতে আমার চরিত্র নিয়ে গর্ববোধ করি। এছাড়া এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে কৃতজ্ঞও। আমার কোনো আফসোস নেই। এর পরও কখনো সুযোগ পেলে এমন গল্পের সিনেমায় অভিনয় করব।’
কার্লার টুইটকাণ্ড নিয়ে বহু রকম কথাই হয়েছে। এর মধ্যে একটি টুইটের লক্ষ্য আবার সেলেনা গোমেজ। টুইটে সেলেনাকে ‘রিচ র‍্যাট’ বলে সম্বোধন করেছেন কার্লা। তবে বিতর্ক শুরু হওয়ার পর এসব কথা অস্বীকার করেছেন কার্লা। সহঅভিনেত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করার মতো মানুষ তিনি নন বলে দাবি তার।

কিন্তু সেলেনা এসব নিয়ে কথা বলতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আমি এ সিনেমার স্মৃতি নিয়ে এখনো চলছি। জ্যাক অডিয়ার্ড আমার ওপর ভরসা রেখেছেন। আমি সিনেমাটির মাধ্যমে একটা সুযোগ পেয়েছি নিজেকে প্রমাণ করার। এমিলিয়া পেরেজ করতে গিয়ে আমার মনে হয়েছে এ সিনেমার মধ্য দিয়ে কিছু একটা নতুন করে করার সুযোগ আমি পেলাম। এ ধারায় আমার যাত্রা কেবল শুরু।’

সিনেমাটি নিয়ে এত কথা হলেও এমিলিয়া পেরেজের জন্য সেলেনা গোমেজ অস্কার মনোনয়ন পাননি। তবে তিনি বাফটা ও গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছেন। সেলেনা এতই খুশি যে তিনি বলেন, ‘এরপর কেবল সংগীতে মন দেয়া কঠিন হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com