ইসলামী ব্যাংক যশোর অঞ্চলের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

শনিবার, ০১ মার্চ ২০২৫   প্রিন্ট  

ইসলামী ব্যাংক যশোর অঞ্চলের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক যশোর অঞ্চলের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর অঞ্চলের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএমডি মো. মাকসুদুর রহমান ও ডেভেলপমেন্ট উইংপ্রধান একেএম মাহবুব মোরশেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের যশোর অঞ্চলের প্রধান মো. শফিউল আজম, ইভিপি মোহাম্মদ রেজাউল করিম ও আবুল লাইছ মোহাম্মদ খালেদ। সম্মেলনে যশোর অঞ্চলের সব শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৪:১৬ AM | শনিবার, ০১ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#