শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতায় থামলেন যারা

  |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতায় থামলেন যারা

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতায় থামলেন যারা

স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পরই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে সাবেক পূর্ণকালীন অধিনায়কের অবসর গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

২০১০ সালে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে অভিষেকের পর থেকে ১৭০ ওয়ানডে ম্যাচ খেলে ১২ সেঞ্চুরিতে ৫ হাজার ৮০০ রান করেছেন স্মিথ। তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। টেস্টে ১১৬ ম্যাচে ৩৬ সেঞ্চুরিতে করেছেন ১০ হাজার ২৭১ রান, ফিফটি করেছেন ৪১টি। টেস্টে তার রানগড় ৫৬.৭৪। স্মিথ ২০১৫ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার পান এবং ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন।

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৩৫ বছর বয়সী স্মিথ। অবসর নেয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তার খেলা হবে না। যদিও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলে যাবেন।

মুশফিকুর রহিম, বাংলাদেশ

স্মিথের অবসর ঘোষণার দিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের কৃতী ব্যাটার মুশফিকুর রহিম। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচ খেলে দুই রান করা মুশফিক প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। ৩৭ বছর বয়সী মুশফিক বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রানের মালিক। সর্বোচ্চ ৮ হাজার ৩৫৭ রান করেছেন তামিম ইকবাল, যিনি বিপিএল চলাকালে অবসর নেন।

আগেই টি-টোয়েন্টি ছেড়ে খেলছিলেন ওয়ানডে ও টেস্ট। এবার ওয়ানডে ছাড়লেন। এখন দেশের হয়ে শুধু টেস্ট খেলে যাবেন তিনি। ৯৪ টেস্টে ৩৭.৭৭ গড়ে দেশের হয়ে সর্বোচ্চ ৬ হাজার ৭ রান করেছেন মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম, আর সাকিব আল হাসান করেছেন ৪ হাজার ৬০৯ রান। মুশফিকের সেঞ্চুরি ১১টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০২টি। এ ফরম্যাটে করেছেন ১ হাজার ৫০০ রান।

বিদায় ঘোষণার পর মুশফিকের প্রতি ভালোবাসা জানিয়েছেন তার সতীর্থ তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়সহ অনেকে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com