আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

  |   বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   315 বার পঠিত

আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা!

হলিউডের শিখরে পৌঁছেও প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ে বলিউড পড়ে রয়েছে। আর সেই আবেগেই এবার ‘দুরন্ত প্রত্যাবর্তনের’ পথে হাঁটলেন তিনি। গত কয়েক সপ্তাহ থেকে নেটিজেনদের মাঝে গুঞ্জন—বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা, তাও আবার রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চারে। বিপরীতে রয়েছেন মহেশ বাবু। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আপাতত সেই ছবির ওয়ার্কিং টাইটেল ‘এসএসআরএমবি’। একইসঙ্গে শোনা যাচ্ছে, আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা— অ্যাটলি-আল্লু অর্জুন জুটির প্রজেক্ট ‘এএ২২’/‘এ৬’ ছবিতে প্রধান নায়িকার প্রিয়াঙ্কার নাম উঠে আসছে।

প্রতিবেদেন আরও বলা হয়, প্রিয়াঙ্কাকে অ্যাটলি সত্যিই অফার করেছিলেন, কিন্তু তিনিই নিজে সেই প্রোজেক্টে ‘না’ বলেন। রাজামৌলির মেগা-ভেঞ্চারেই হাঁ করেছেন প্রিয়াঙ্কা—আর সেখানেই শুরু হচ্ছে তার বলিউডের দ্বিতীয় ইনিংস। অ্যাটলির চিত্রনাট্য ও ছবি পরিকল্পনা খুব একটা আকর্ষণ করেনি ‘পিগি চপস’কে।

অন্যদিকে, রাজামৌলির ছবি তীব্রতর, বলিষ্ঠ আর একেবারে হলিউডি মাত্রায় তৈরি হতে চলেছে। তারপর মাহেশ বাবুর সঙ্গে অনস্ক্রিন কম্বিনেশন – সবমিলিয়ে এই কোম্বতেই শেষমেশ মন মজেছিল প্রিয়াঙ্কার।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ এএম | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com