| সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 229 বার পঠিত
বাংলাদেশের মাঠে জিম্বাবুয়ের দিন
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন কর্তৃত্ব করল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দেয় অতিথিরা। ৬১ ওভার আয়ু ছিল স্বাগতিক দলের। সেই একই উইকেটে বাংলাদেশকে কোনো সুযোগ না দিয়ে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছে ক্রেগ আরভিনের দল। ব্রায়ান বেনেট ৪০ ও বেন কারান ১৭ রানে অপরাজিত।
জিম্বাবুয়ের ফিল্ডাররা ক্যাচ না ছাড়লে বাংলাদেশের স্কোরবোর্ডের চেহারা আরো খারাপ হতে পারত। মুমিনুল শূন্য রানে জীবন পাওয়ার পর ফিফটি করেছেন। জাকের আলী ১৪ রানে জীবন পাওয়ার পর বোর্ডে আরো মূল্যবান ১৪ রান যোগ করেন। অবশ্য এর পরও বাংলাদেশকে দুইশ রানের মধ্যে আটকে দিতে সমর্থ হয় জিম্বাবুয়ের বোলাররা। এরপর দারুণ ব্যাটিং করে তারা। কোনো উইকেট না হারিয়ে তারা বাংলাদেশের চেয়ে আর ১২৪ রানে পিছিয়ে রয়েছে।
Posted ৫:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam