শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শর্তসাপেক্ষে স্পাইডার-ম্যান হতে পারেন অ্যান্ড্রু গারফিল্ড

  |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

শর্তসাপেক্ষে স্পাইডার-ম্যান হতে পারেন অ্যান্ড্রু গারফিল্ড

শর্তসাপেক্ষে স্পাইডার-ম্যান হতে পারেন অ্যান্ড্রু গারফিল্ড

অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড অন্যতম স্পাইডার-ম্যান। তিনি ২০১২ ও ২০১৪ সালে এ চরিত্রে অভিনয় করেন। এরপর টম হল্যান্ড আসেন স্পাইডার-ম্যান চরিত্রে। এখন পর্যন্ত তিনিই নিয়মিত স্পাইডার ম্যান চরিত্রে অভিনয় করছেন। এবার কথা উঠেছে গারফিল্ডকে ফেরানো হবে এ চরিত্রে। কিন্তু ফেরার জন্য আবার শর্ত দিচ্ছেন অভিনেতা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ফিল্ম অ্যান্ড কমিক কন আয়োজিত হলো। আবুধাবিতে বসেছিল এর আসর। সেখানেই প্রসঙ্গটি উঠেছিল। অনেকেই বলছেন অ্যান্ড্রু গারফিল্ড ফিরতে পারেন স্পাইডার-ম্যান চরিত্রে। তাকে ফেরানোর চেষ্টাও করছেন অনেকে। এর আগে ২০২১ সালে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমায় ক্যামিও দিয়েছিলেন গারফিল্ড। স্পাইডার-ম্যানের স্যুটেই দেখা দিয়েছিলেন তিনি। কিন্তু এবার ফেরার জন্য একটা শর্ত দিয়েছেন এ অভিনেতা।

কী বলছেন তিনি? খুব স্পষ্টা করে বলেননি। তিনি বলেন, ‘আমি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করতে খুবই পছন্দ করি। সুযোগ হলে আবারো স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করব। কিন্তু এটা অন্য রকম হতে হবে। সবসময় যে রকম হয়েছে তার থেকে ভিন্ন কিছু করা প্রয়োজন।’

তার কথা থেকে মনে হচ্ছে তিনি নতুন কোনো প্লট চাইছেন। এরপর বিষয়টি নিয়ে আরো নির্দিষ্ট করে কথা বলেন গারফিল্ড। তিনি জানান, কোনো চলতি গল্প বা সিকুয়ালে তিনি অভিনয় করতে চান না। নতুন ধারার কোনো নন-লিনিয়ার গল্পে কাজ করতে চান। কিন্তু স্পাইডার-ম্যানের ভক্তমাত্রই জানেন চরিত্রটির জন্য মূল গল্প থেকে সরে আলাদা কাজ করার কথা কখনো ভাবা হয়নি।

এর কারণ আছে। স্পাইডার-ম্যানকে দর্শক স্পাইডার-ম্যানের মতো করেই পছন্দ করেন। অর্থাৎ চরিত্রটিকে তার মৌলিকত্বের জায়গা থেকে সরে দেখতে ভক্তরাও পছন্দ করেন না। সে কারণেই চরিত্রটি নিয়ে সিনেমায় এক্সপেরিমেন্ট করা হয়েছে কম। এক ধারার গল্পই বলা হয়েছে। তবে কমিকসের স্পাইডার-ম্যান বিচিত্র সব গল্পে বিচিত্র কাজকর্ম করে বেড়ায়। গারফিল্ড হয়তো সে ধরনের কোনো এক্সপেরিমেন্ট করার চিন্তাই করেছেন। অ্যানিমেশনের প্রসঙ্গেও কথা বলেছেন গারফিল্ড।

সে সূত্র ধরে তিনি বলেন, ‘আমি একদম স্বতন্ত্র কিছু করতে পছন্দ করব। তা তার অংশ হতে চাইব। এমন কোনো কিছু যা কেউ দেখেনি। সৃজনশীল কাজের এক ধরনের স্বাধীনতা থাকে। যেমনটা আমরা দেখেছি স্পাইডার-ম্যানের অ্যানিমেশন স্পাইডার-ভার্স সিনেমাগুলোয়। আমার অসাধারণ মনে হয়েছে ওই চিন্তাগুলো। কেননা মাল্টিভার্সে একটা চরিত্রকে নানাভাবে সম্মান জানানো যায়।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com