শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপার পথে বার্সা

  |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপার পথে বার্সা

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপার পথে বার্সা

লা লিগার শিরোপা নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ৭ গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে ২০২৪-২৫ মৌসুমে লা লিগার শিরোপার সুবাস পেতে শুরু করল কাতালানরা। তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল তারা।

প্রথমার্ধেই ৫ গোলের থ্রিলার লেখেন দুই দলের খেলোয়াড়রা। দুই গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ৪-২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা!

বার্সার মাঠে কাতালানদের কাঁপিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। পঞ্চম মিনিটে প্রথমটি ও ১৪ মিনিটে দ্বিতীয় গোল করেন ফরাসি সুপারস্টার। এরপর বার্সার দুর্দান্ত ফেরা। ২৬ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে চার গোল দিয়েছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৯ মিনিটে এরিক গার্সিয়া ব্যবধান কমানোর পর ৩২ মিনিটে সমতা আনেন কিশোর লামিনে ইয়ামাল। এরপর ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার জোড়া গোল। ৩৪ মিনিটে ব্যবধান ৩-২ করার পর ৪৫ মিনিটে করেন আরেক গোল (৪-২)।

১০৩ বছর পর এল ক্ল্যাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫ গোল হলো। ১৯২২ সালের ২১ মার্চ এল ক্ল্যাসিকোতে সর্বশেষ ৫ গোল হয়েছিল। ১২৩ বছরের মধ্যে এই প্রথম এল ক্ল্যাসিকোতে কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও হার নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর ৭০ মিনিটে সেই এমবাপ্পের তৃতীয় গোলে ভর করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রিয়াল। যদিও স্নায়ু শক্ত রেখে ম্যাচটি জিতে নিতে সমর্থ হয় ফ্লিকের দল। এ জয়টি তাদের শিরোপার কাছাকাছি নিয়ে গেল।

৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। নিজেদের পরের ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com