| বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
আইকন অ্যাওয়ার্ড পাচ্ছেন জ্যানেট জ্যাকসন
জ্যানেট জ্যাকসনের সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড তাকে সম্মানিত করছে। এ শিল্পী পেতে যাচ্ছেন আইকন অ্যাওয়ার্ড। প্রায় পাঁচ দশকের সংগীত ক্যারিয়ার তার। এ সময়ে ১১ বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন তিনি। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে জ্যানেট সর্বশেষ পারফর্ম করেছিলেন ২০১৮ সালে। সাত বছর পর এবার আবার পারফর্ম করবেন তিনি।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam