শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইনজুরি থেকে ফিরতে অ্যালকোহল ছেড়েছেন বেন স্টোকস

  |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

ইনজুরি থেকে ফিরতে অ্যালকোহল ছেড়েছেন বেন স্টোকস

ইনজুরি থেকে ফিরতে অ্যালকোহল ছেড়েছেন বেন স্টোকস

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ইনজুরি থেকে পুনর্বাসনের জন্য তিনি অ্যালকোহল গ্রহণ বন্ধ রেখেছেন, যাতে গ্রীষ্মকালীন সিরিজে তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারেন। চলতি সপ্তাহে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে মাঠে ফেরার কথা ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন স্টোকস।

‘আনট্যাপড’ পডকাস্টে স্টোকস বলেন, ‘গত ২ জানুয়ারির পর থেকে আমি অ্যালকোহল স্পর্শও করিনি। নিজেকে কথা দিয়েছি, ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছুই নয়। এবার আমি দারুণভাবে প্রস্তুতি নিচ্ছি—শরীরচর্চা, জিম, সবকিছুতেই নিজের সর্বোচ্চটা দিচ্ছি।‘

স্টোকস স্বীকার করেছেন, পেশাদার ক্রিকেটের মান অনেক বেড়েছে, ফলে খেলোয়াড়দের জীবনযাপনেও এসেছে পরিবর্তন। ২০১৭ সালে ব্রিস্টলে এক মারামারির ঘটনায় তার অতিরিক্ত মদ্যপানের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে এখন পরিস্থিতি ভিন্ন।

‘নব্বই ও দুই হাজার দশকের গল্পগুলো অবিশ্বাস্য, কিন্তু এখনকার খেলোয়াড়দের শরীর এত চাপে থাকে যে নিয়মিত অ্যালকোহল নিলে তা ধ্বংসাত্মক হতে পারে,’ বলেন স্টোকস।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আবার পূর্ণ অলরাউন্ড ভূমিকায় ফিরতে পারবেন বলে আশাবাদী এই ইংলিশ অলরাউন্ডার।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com