শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল সংযুক্ত আরব আমিরাত

  |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল সংযুক্ত আরব আমিরাত

রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল সংযুক্ত আরব আমিরাত

টি-টোয়েন্টি ক্রিকেটে আগে চারবারের দেখায় কখনই বাংলাদেশকে হারাতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। পঞ্চমবারের চেষ্টায় সফল হলো মধ্যপ্রাচ্যের দেশটি। তা-ও রেকর্ড গড়ে। সোমবার রাতে শারজায় উত্তেজনাপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০৬ রান তাড়া করে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে তারা। আরব আমিরাতের মাঠে এই প্রথম দুশোর্ধ্ব রান তাড়া করে জিতল কোনো দল। এর আগে সর্বোচ্চ ১৮৪ রান তাড়া করে জিতেছিল শ্রীলংকা। সেটাও বাংলাদেশের বিপক্ষে, ২০২২ সালের এশিয়া কাপে।এই জয়ে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আনল স্বাগতিক দলটি। ২১ মে একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচ।

আগে ব্যাটিং করে তানজিদ হাসান (৩৩ বলে ৫৯), তাওহীদ হৃদয় (২৪ বলে ৪৫) ও লিটন দাসের (৩২ বলে ৪০) ব্যাটে ভর করে ৫ উইকেটে ২০৫ রানের সৌধ গড়ে বাংলাদেশ। পরে অধিনায়ক মুহাম্মদ ওয়াসীম বিস্ফোরক ব্যাটিংয়ে এই রান তাড়া করে আরব আমিরাতকে জিতিয়েছেন। ওয়াসীম ৪২ বলে ৮২ রান করেন। নাহিদ রানা, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা প্রত্যেকেই মার খেয়েছেন।

শেষ ১২ বলে আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে শরিফুল প্রথম বলে উইকেট নেয়ার পর চার বলে ১২ রান দেন। পঞ্চম বলে রানআউট করতে গিয়ে ওভার থ্রোতে ৫ রান দেন তিনি! ম্যাচটা সেখানেই হেরে যায় বাংলাদেশ। শেষ ওভারে ১২ রান তোলার সমীকরণও মিলিয়ে ফেলে আমিরাতিরা। তারা ৫ বলেই প্রয়োজনীয় ১২ রান তুলে নেয়। ২ উইকেটে স্নায়ুক্ষয়ী এ জয়ে তিন ম্যাচের সিরিজটা সমতা আনল ওয়াসীমের দল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com