শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তান-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

পাকিস্তান-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

পাকিস্তান-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

পাকিস্তান-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ জয়ের আশায় খেলতে নামছে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ।

মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো শীর্ষ দুই পেসার চোটের কারণে খেলতে পারবেন না। তবু পাকিস্তান সিরিজ নিয়ে নির্ভীক বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তিনি আশা করছেন, এ দুজনের অনুপস্থিতিতে বাকিরা এগিয়ে আসবে, বাড়তি দায়িত্ব নেবেন।
গোঁড়ালির চোটের কারণে তাসকিন প্রায় দুই মাস মাঠের বাইরে। আর মুস্তাফিজ ২৪ মে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ম্যাচ খেলার সময় আঙুলের চোটে পড়েন। ফলে এ দুজনকে ছাড়াই আজ লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

লাহোরে সাংবাদিকদের সিমন্স বলেছেন, ‘আমরা তো দেখলাম ফিজ (মুস্তাফিজ) আইপিএলে কেমন বোলিং করছিল। এ সিরিজে তার অভাব অনুভব করব। তবে হ্যাঁ, সিরিজে তার জায়গাটি নেয়ার সুযোগ এসেছে অন্য কারো সামনে। আমি তো আশা করব যে দলের কোনো এক বোলার মুস্তাফিজের শূন্যতা পূরণ করবে। তবে এটা ঠিক, তাসকিন ও ফিজের মতো দুই সিনিয়র বোলার ছিটকে পড়ায় দলের ভারসাম্য নষ্ট হবে।’

পাকিস্তানের মাঠে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ২০০৮ সালে করাচিতে ১০৮ রানে এবং ২০২০ সালে লাহোরে যথাক্রমে ৫ উইকেটে ও ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯ বারের মুখোমুখিতে ১৬টি জিতেছে পাকিস্তান, বাকি তিনটি জিতেছে বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com