| মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
ইংল্যান্ড থেকে ফিরেই অনুশীলনে নামলেন হামজা
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।
চ্যাম্পিয়নশিপ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার হাতছানি ছিল শেফিল্ড ইউনাইটেডের। যদিও তীরে এসে তরী ডোবে দলটির। সান্ডারল্যান্ডের কাছে হেরে যায় তারা। তাতে হৃদয় ভাঙে হামজা চৌধুরীর। তিনি ছিলেন শেফিল্ডের নির্ভরযোগ্য খেলোয়াড়। শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে হামজাকে হয়তো স্থায়ী চুক্তিতে রেখে দিতো তারা। কিন্তু স্বপ্নপূরণ হয়নি শেফিল্ড ও হামজরা।
ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সমানে রেখে সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। এদিনই হামজা ইংল্যান্ড থেকে সকালে ফিরেছেন ঢাকায়। বিকেলে নেমেছেন অনুশীলনে।
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। জয়ের রঙে অবশ্য আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম ম্যাচ শেফিল্ড শিল্ডে খেলা এই ফুটবলার। গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এবার তিনি দেশের মাঠে খেলতে নামার অপেক্ষায়।
ঢাকায় পৌঁছে ভিডিও বার্তায় হামজা এ ম্যাচ নিয়ে বলেছেন, ‘হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। সব সমর্থক, গণমাধ্যম এবং সাংবাদিক সবাই ধন্যবাদ, আবারো আমাকে বরণ করে নেয়ার জন্য। দলের সবার সঙ্গে মিলিত হতে এবং প্রস্তুতি শুরু করতে উন্মুখ হয়ে আছি। ইনশাল্লাহ আমরা সফল হবো এবং আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। ভুটান ম্যাচে অবশ্য হামজাকে খেলানোর সিদ্ধান্ত এখনো নেননি কোচ হাভিয়ের কাবরেরা।
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
ক্যাম্পের প্রাথমিক দলে থাকা ২৬ জনের মধ্যে কেবল বাইরে আছেন সামিত সোম। বুধবার কানাডা থেকে এই মিডফিল্ডারের ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam