শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গতে আসছে ক্রাইম থ্রিলার ‘কানাগলি’

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

বঙ্গতে আসছে ক্রাইম থ্রিলার ‘কানাগলি’

বঙ্গতে আসছে ক্রাইম থ্রিলার ‘কানাগলি’

শ্বাসরুদ্ধকর একটি গল্পকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘কানাগলি’। সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। আজ বঙ্গতে প্রকাশ পাবে সিরিজটি। থ্রিলার গল্পে নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন একঝাঁক তারকা।

সিরিজের গল্পে দেখা যাবে ঢাকার বুকে নেমেছে ভয়ের ছায়া। এক নৃশংস সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলিতে, যার রেখে যাওয়া ভয়ংকর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়। এ শ্বাসরুদ্ধকর গল্পকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’।
তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এ খুনিকে থামানোর দায়িত্ব পড়ে ‘মাহফুজ’ চরিত্রে অভিনয় করা শ্যামল মাওলার কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। এভাবেই এগিয়ে যাবে গল্প। আহমেদ জিহাদের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এছাড়া আরো আছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ ও নাজিবা বাশারের মতো গুণী শিল্পীরা। নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আশাবাদী নির্মাতা।

কানাগলি সিরিজ নিয়ে কথা বলতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, এখন তিনি আছেন সৌদি আরবে। সেখান থেকে নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আহমেদ জিহাদ বলেন, ‘এটি সাইকো থ্রিলার ঘরানার গল্প। এখানে আমাদের সমাজের বৈষম্যগুলো তুলে ধরা হয়েছে। এর আগে নাটক বানালেও এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট। চেষ্টা করেছি দর্শকের জন্য একটি উপভোগ্য সিরিজ নির্মাণের। শেষ দিকে একটি চমক রাখা হয়েছে। আশা করছি, গল্পটি শেষ পর্যন্ত দর্শক ধরে রাখবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com