শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবার ‘দম’ নিয়ে পর্দায় আসছেন আফরান নিশো

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   243 বার পঠিত

এবার ‘দম’ নিয়ে পর্দায় আসছেন আফরান নিশো

এবার ‘দম’ নিয়ে পর্দায় আসছেন আফরান নিশো

গত বছর রোজার ঈদে মুক্তি পায় আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা দাগি। সিনেমাটি দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শকসাড়া পায়। এবার এ অভিনেতার আসছে নতুন সিনেমা। ‘দম’ নিয়ে প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন অভিনেতা আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। ‘দম’ সিনেমায় ক্যামেরার সামনে-পেছনে কাজ করবেন এ দুজন। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির সংশ্লিষ্ট সবাই।

সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প। ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প “‍দম”, “‍পাওয়ার অব আ কমন ম্যান” নিয়ে কাজ করব। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’
আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। “‍দম” একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতাদের রয়েছে বিশেষ দুর্বলতা। আমার মতে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। তবে আমার কাছে সবচেয়ে বড় বিষয়, “‍দম”–সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’

দেশের মিডিয়া অঙ্গনে আফরান নিশো–ও রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে কাজ করলেও দুজনের একসঙ্গে কাজ করা এবারই প্রথম। আর প্রথম কাজটাই হতে যাচ্ছে সিনেমা দিয়ে। নিশো জানান, তিনি অপেক্ষা করছেন সিনেমাটির শুটিংয়ে যাওয়ার জন্য। কারণ সিনেমাটির অভিনয়ে রয়েছে অনেকগুলো লেয়ার। সেসব অভিনয়ের কথা ভেবেই তর সইছে না নিশোর। অভিনেতা বলেন, ‘আমার অভিনীত “‍সুড়ঙ্গ”, “‍দাগি” গল্পনির্ভর সিনেমা এবং পারফরম্যান্স বেজড, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। “‍দম”টাও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প “‍দম”। এটিও পারফরম্যান্স বেজড, অ্যাক্টিং বেজড সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির নির্মাতা খুবই ডেডিকেটেড এবং অনেস্ট, তাই চ্যালেঞ্জটা নিতেও খুব ভালো লাগছে।’

‘দম’ সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বরে। জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন জানানো হচ্ছে, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। তাহলে কি চঞ্চল চৌধুরী সিনেমায় থাকছেন না? নির্মাতা রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ আফরান নিশো ও চঞ্চল চৌধুরী–দুজনই থাকছেন ‘দম’ সিনেমায়।

নতুন গল্প, নতুন সিনেমা, নতুন চরিত্র আর প্রিয় সব মানুষের সঙ্গে শুটিং শুরুর আগ মুহূর্তটা সবসময় আনন্দ দেয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরী বলেন, ‘রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার “‍দম” সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এ সিনেমার সঙ্গে যারা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প,–চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।’

‘দম’ সিনেমায় নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন? কবে এবং কোথায় হবে সিনেমাটির শুটিং?– সিনেমাপ্রেমীদের এসব প্রশ্ন ঘুরছে সামাজিক মাধ্যমে। তাদের আশ্বস্ত করতে রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন এবং লোকেশন দেখার কাজ চলছে। আশা করছি, ঠিক সময়ে দর্শকদের সব উত্তর দিতে পারব। অল্প সময়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করতে পারব আশা করছি। “‍দম” সিনেমা নিয়ে দর্শকদের এ আগ্রহ এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com