শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসির আরেকটি রেকর্ড গড়া রাত: এমএলএসে টানা চতুর্থ ম্যাচে ডাবল গোল

  |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

মেসির আরেকটি রেকর্ড গড়া রাত: এমএলএসে টানা চতুর্থ ম্যাচে ডাবল গোল

মেসির আরেকটি রেকর্ড গড়া রাত: এমএলএসে টানা চতুর্থ ম্যাচে ডাবল গোল

বাঁ পায়ের জাদুতে রেকর্ডের মুকুটে আরেকটি পালক যোগ করলেন লিওনেল মেসি। বুধবার রাতে নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে দুই গোল করে টানা চতুর্থ ম্যাচে ডাবল গোলের অনন্য কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পেল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে আগে কেউ কখনো টানা চার ম্যাচে একাধিক গোল করতে পারেননি। এই অনন্য রেকর্ড এখন মেসির।
ম্যাচের শুরু থেকেই মায়ামির দাপট ছিল চোখে পড়ার মতো। ২৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ট্যানার বিসনের ভুল হেডের সুযোগ নেন মেসি। বাঁ পায়ে নিখুঁত হাফ-ভলিতে বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন এই ফুটবল বিস্ময়।

৩৮তম মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল। মাঝমাঠের সামান্য ওপর থেকে সার্জিও বুসকেটস অসাধারণ এক থ্রু বল বাড়ান। বল ধরে বক্সের সীমানায় পৌঁছে প্রথম টাচেই নিখুঁত শটে ডান দিকের ফার পোস্ট দিয়ে বল জালে পাঠান মেসি। স্কোরলাইন তখন ২-০।

এমএলএসের চলতি মৌসুমে এটি মেসির ১৪তম গোল। শীর্ষে থাকা ন্যাশভিলের স্যাম সুরিজের থেকে তিনি মাত্র দুই গোলে পিছিয়ে। এছাড়া ১৫ ম্যাচে ৭টি অ্যাসিস্টও করেছেন এই ফুটবল জাদুকর।

নিউ ইংল্যান্ড ম্যাচের শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৭৯তম মিনিটে কার্লেস গিল একটি গোল করে ব্যবধান কমান। তবে বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি তারা। মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি পাঁচটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ইন্টার মায়ামি লিগে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিল এবং শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। অপরদিকে নিউ ইংল্যান্ডের এটি টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা না পাওয়া।

এমএলএসের গোল্ডেন বুটের লড়াই ক্রমেই জমিয়ে তুলছেন মেসি। তার এই অপ্রতিরোধ্য ফর্মে মায়ামির স্বপ্নও বড় হয়ে উঠছে — আর সেটা অবশ্যই শিরোপা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com