‘প্রতি তিন দিনে নতুন ইতিহাস’ মেসির, উড়ছে ইন্টার মায়ামি

  |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

‘প্রতি তিন দিনে নতুন ইতিহাস’ মেসির, উড়ছে ইন্টার মায়ামি

‘প্রতি তিন দিনে নতুন ইতিহাস’ মেসির, উড়ছে ইন্টার মায়ামি

‘সে যা করছে, তা অবিশ্বাস্য– প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙছে। সে আমাদের দলের অধিনায়ক, আমাদের মানদণ্ড ঠিক করে দেয়। এই পর্যায়ে ওর ক্যারিয়ারের অংশ হতে পারা সত্যিই আশীর্বাদ।‘

লিওনেল মেসি যেন থামতেই চাইছেন না। এমএলএস-এ টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়েছেন এই ফুটবল মহাতারকা। ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির দুটো গোলই এসেছে মেসির পা থেকে। এ ম্যাচের পর টানা পাঁচটি লিগ ম্যাচে ব্রেস করার নজিরবিহীন কীর্তি গড়লেন মেসি।ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো মেসির পারফরম্যান্স নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দেন। ‘স্বাভাবিকভাবেই আমরা প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছি এবং ওর সঙ্গে নিয়মিত কথা বলছি,’ বলেন মাচেরানো। ‘সঠিক সময়ে তাকে বিশ্রাম দেব আমরা। সে যা করছে, তা অবিশ্বাস্য– প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙছে। সে আমাদের দলের অধিনায়ক, আমাদের মানদণ্ড ঠিক করে দেয়। এই পর্যায়ে ওর ক্যারিয়ারের অংশ হতে পারা সত্যিই আশীর্বাদ।‘

ম্যাচের ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোলে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হ্যানি মুখতারের হেডারে ম্যাচে সমতা আনে ন্যাশভিল। এরপর ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক ভুল পাস দিয়ে বল তুলে দেন মেসির পায়ে। ভুলের খেসারত দিয়ে গোলও হজম করে ন্যাশভিল। আর জোড়া গোলের ধারা টানা ৫ম ম্যাচেও নিয়ে গেলেন মেসি।

এ ম্যাচে ফ্রি-কিক থেকে করা মেসির গোলটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। ৭৮টি -কিক গোল নিয়ে সর্বোচ্চ অবস্থানে থাকা মার্সেলিনিও কারিয়োকাকে স্পর্শ করতে মাত্র ৮ গোল দূরে এখন বিশ্বকাপজয়ী মেসি। রবার্তো দিনামিতে (৭৪) এবং জুনিনিও পেরনামবুকানোও (৭২) আছেন তার সামনে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ এএম | রবিবার, ১৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com