শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথম সিনেমাতেই সফল বলিউডের নতুন জুটি

  |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

প্রথম সিনেমাতেই সফল বলিউডের নতুন জুটি

প্রথম সিনেমাতেই সফল বলিউডের নতুন জুটি

বলিউডের অন্যতম সফল নির্মাতা মোহিত সুরি। তার সিনেমা একটা সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। মূলত ইমরান হাশমির সঙ্গে তার নির্মাণে সিনেমাগুলো দর্শকের মন জয় করেছিল। তিনি সিনেমায় জুটি নিয়ে আসার ব্যাপারেও দক্ষ। ইমরানের সঙ্গে তিনি এনেছিলেন শমিতা শেঠি, শ্রিয়া শরণ, কঙ্গনা রানাওয়াতকে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে শ্রদ্ধা কাপুর, আদিত্য রয় কাপুরের সঙ্গে শ্রদ্ধা কাপুর। এমনকি তার নির্মাণে ইমরান হাশমির সঙ্গে বিদ্যা বালানের জুটিও দর্শক পছন্দ করেছিল। এবার তার সিনেমা ‘সাইয়ারা’য় জুটি হলেন আহান পাণ্ডে ও অনন্যা পাড্ডা। সিনেমাটি মুক্তির প্রথম দিনই তুলে নিয়েছে ২১ কোটি রুপি। বলিউডের দুর্দিনে এ আয় আকাশছোঁয়া বললে ভুল হয় না।সাইয়ারা এরই মধ্যে অভিষেক জুটির সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে ফেলেছে। ১৮ জুলাই মুক্তি পেয়ে সিনেমাটি প্রথম দিন ২১ কোটি রুপি আয় করার পাশাপাশি দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ২৪ কোটি রুপি। সাধারণত এ ধরনের সিনেমা মুক্তির পরপর ভালো করলেও আয় ধরে রাখতে পারে না। কিন্তু দ্বিতীয় দিন ২৪ কোটি রুপি আয় করার বিষয়টি সাইয়ারার জন্য ইতিবাচক। এখানেই শেষ নয়। সিনেমাটি মুক্তির দুদিন হতে না হতে আইএমডিবিতে ১১ হাজার দর্শকের ভোট পেয়েছে। সিনেমার রেটিং এখন সেখানে ৮ দশমিক ৪।

ভারতের সিনেমা ও বক্স অফিস বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সাচনিল্ক এ সিনেমার গতিপথ দেখে জানাচ্ছে, সিনেমাটি মুক্তির তৃতীয় দিন অর্থাৎ রোববার প্রথম দুদিনের তুলনায় আরো বেশি আয় করতে পারে। সাচনিল্ক আগেই বলেছিল, সিনেমাটি প্রথম তিনদিনে আয় করবে ৫০ কোটি রুপির বেশি।

এ বছর মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার তুলনায় সাইয়ারা দুদিনে বেশি আয় করেছে। এ বছর মুক্তি পাওয়া সিনেমার মধ্যে রাজকুমার রাও অভিনীত ‘মালিক’, শহীদ কাপুর অভিনীত ‘দেবা’, কাজল অভিনীত ‘মা’, জন আব্রাহাম অভিনীত ‘দ্য ডিপ্লোম্যাট’ প্রথম দুদিনে আয় করেছে যথাক্রমে ২৩ কোটি ২৭ লাখ, ৩৩ কোটি ৯৭ লাখ, ৩৮ কোটি ৫১ লাখ ও ৪০ কোটি ৭৩ লাখ রুপি। সাইয়ারা কেবল পিছিয়ে আছে অনুরাগ বসুর ‘মেট্রো… ইন দিনো’র তুলনায়। সিনেমাটি প্রথম দুদিনে আয় করেছে ৪৮ কোটি ৮৭ লাখ রুপি। তবে ধারণা করা হচ্ছে তিনদিনে সাইয়ারা এ সিনেমার তিনদিনের আয়কে ছাড়িয়ে যাবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com