ওভাল টেস্টে জমেছে লড়াই

অনলাইন ডেস্ক

শনিবার, ০২ অগাস্ট ২০২৫   প্রিন্ট  

ওভাল টেস্টে জমেছে লড়াই

ওভাল টেস্টে জমেছে লড়াই

ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দুইদিনেই দারুণ জমেছে লড়াই। ভারতকে ২২৪ রানে অলআউট করে দেয়া ইংলিশরা ২৪৭ রানে গুটিয়ে গেছে। আজ শুক্রবার দ্বিতীয় দিন এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫২ রান। অতিথিদের লিড ছিল ২৯ রানের।

৬ উইকেটে ২০৪ রান নিয়ে আজ সকালে ব্যাটিং করতে নামা ভারতীয় দল পরের ৩৪ বলে বাকি ৪ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়। গাস অ্যাটকিনস আগুণ ঝরানো বোলিং করেন। তিনি ৩৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া জস টাং ৫৭ রানে নেন ৩ উইকেট।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ ড্র করতে চাইলে এ টেস্টে জিততেই হবে ভারতকে।

Facebook Comments Box

Posted ০৬:১০ AM | শনিবার, ০২ অগাস্ট ২০২৫

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#