শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি মালয়েশিয়া যান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর ২টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকাটি ত্যাগ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফরে যান। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

এছাড়াও, সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com