শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভুক্তভোগী সৌদি প্রবাসীদের সংবাদ সম্মেলন আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের দাবি

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

ভুক্তভোগী সৌদি প্রবাসীদের সংবাদ সম্মেলন  আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের দাবি

বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা পোষণ করে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরেছেন তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সৌদি প্রবাসীরা। সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এ সময় সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোর দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি ফেরত প্রবাসী শাহিদ। তিনি বলেন, আমরা জানি প্রবাসের মাটিতে মিছিল, মিটিং ও আন্দোলন নিষিদ্ধ। কিন্তু যখন আমরা দেখলাম স্বৈরাচারী হাসিনা এ দেশের ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে তখন আমরা চুপ থাকতে পারি নাই। বিবেকের তাড়নায় আমরা জীবন বাজি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করি। এর ফলে সে দেশের আইন লঙ্ঘন করা হয়। সে দেশের আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে সৌদি পুলিশ আমাদের গ্রেফতার করে জেলে প্রেরণ করে। দীর্ঘ ৪১ দিন কারাবরণ শেষে শূন্য হাতে আমরা দেশে ফেরত আসি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com