| শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
সংগীতে ২৫ বছর পূর্ণ, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান
সংগীতজীবন ২৫ বছর পূর্ণ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তার ২৫ বছরের সংগীতজীবন উদযাপনের জন্য আগামী সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পাঁচটি শহরে কনসার্ট করবেন। অ্যাডিলেড, ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন ও পার্থে অনুষ্ঠিত এই শোতে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে পারফর্ম করবেন। ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তার সংগীতজীবন শুরু হয় এবং পরবর্তী সময়ে একক ও ব্যান্ড কনসার্টে তিনি দেশে-বিদেশে সাফল্য অর্জন করেছেন।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam