শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিছিয়ে পড়েও মায়োর্কাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয়

  |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

পিছিয়ে পড়েও মায়োর্কাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয়

পিছিয়ে পড়েও মায়োর্কাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয়

মৌসুমের শুরুতেই লা লিগায় নিজেদের দাপট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও তারা ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। এই জয়ে জাবি আলোনসোর দল টানা তৃতীয় জয় তুলে নিল।

ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণের ঝড় তোলে। তবে প্রতিপক্ষ মায়োর্কাও ছেড়ে কথা বলেনি। ম্যাচের ১৮ মিনিটে পাবলো তোরের কর্নার থেকে হেড করে মায়োর্কাকে এগিয়ে দেন ভেদাত মুরিকি।
তবে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরাতে বেশি সময় লাগেনি। প্রথমার্ধের ৩৭ মিনিটেই আরদা গুলার গোল করে স্কোরলাইন ১-১ করেন। ডি-বক্সের ভেতর ডিন হুইসেনের বাড়ানো বল মাথা দিয়ে জালে জড়ান তিনি। এর ঠিক এক মিনিট পরেই ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন।

ম্যাচে রিয়ালের তিনটি গোল বাতিল হয়। কিলিয়ান এমবাপ্পের দুটি গোল অফসাইডের কারণে এবং আরদা গুলারের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এই ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে এক সপ্তাহ পর আবার প্রথম একাদশে দেখা গেছে। পারফরম্যান্স নিয়েও খুশি হতে পারেন সাবেক এই লিভারপুল তারকা। বিশেষ করে এমবাপ্পের বাতিল হওয়া প্রথম গোলের পেছনে তারই অবদান ছিল।

ম্যাচের শেষ পর্যন্ত মায়োর্কা চেষ্টা করলেও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষস্থানে লস ব্লাঙ্কোসরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com