| রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
২০২৫ সালে তৃতীয়বারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলবেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা। এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজের কাছে ও জুনে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে কোকো গাফের কাছে হেরেছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টার পরে।
বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কা ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম ও ইউএস ওপেনে টানা দ্বিতীয় শিরোপার খোঁজে নামছেন আজ। আনিসিমোভা খেলবেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার আশায়।

সাবালেঙ্কা
২০২৫ সালে তৃতীয়বারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলবেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা। এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজের কাছে ও জুনে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে কোকো গাফের কাছে হেরেছেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারান। এবার তিনি পেগুলাকে হারান সেমিফাইনালে। এর মধ্য দিয়ে সেরেনা উইলিয়ামসের (২০১২-১৪) পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা ইউএস ওপেন জয়ের সামনে সাবালেঙ্কা।
গত জুলাই মাসে উইম্বলডন সেমিফাইনালে হেরে বিদায় নেন সাবালেঙ্কা। তখন এই আনিসিমোভার কাছে হেরেছিলেন তিনি। এবার ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি দুজন। ২৪ বছর বয়সী আনিসিমোভা গত উইম্বলডন ফাইনালে ৬-০, ৬-০ গেমে হেরেছেন ইগা সিয়ানতেকের কাছে। আরেকটি গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠেছেন তিনি। সেমিফাইনালে তিনি হারিয়েছেন নাওমি ওসাকাকে।

আনিসিমোভা
২০১৭ সালে ইউএস ওপেনে জুনিয়র ক্যটাগরিতে শিরোপা জয় করেন আনিসিমোভা। ২০১৯ সালে ১৭ বছর বয়সে তিনি পেশাদার হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠেন। ২০২৩ সালে অবসাদজনিত কারণে তিনি বিরতি নেন। যখন আবার শুরু করেন তখন র্যাংকিং নেমে যায় ৩৫০-এর নিচে। এমনকি এক বছর আগেও র্যাকিং ছিল ৫০ এর কাছাকাছি। উইম্বলডন ফাইনালে উঠে তিনি ১০-এর মধ্যে ঢুকে পড়েন। আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা হাতে তুলে নিতে পারবেন কি তিনি?
এদিকে, ছেলেদের ফাইনালে মুখোমুখি হবেন ইতালির ইয়ান্নিক সিনার ও স্পেনের কার্লোস আলকারাজ। বর্তমান চ্যাম্পিয়ন সিনার সেমিফাইনালে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে। আরেক সেমিতে নোভাক জোকোভিচকে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান দ্বিতীয় র্যাংকধারী খেলোয়াড় আলকারাজ। রোববার রাতে ফাইনালে লড়বেন বিশ্বের এক ও দুই নম্বর র্যাংকধারী সিনার ও আলকারাজ।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam