| রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত
টিভি নাটকের অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত মেহজাবীন। তবে এরই মধ্যে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় সিনেমা। শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি গত এক বছরে গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ৪৯তম আসরে হয়েছিল ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার। এরপর রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ আরো অনেক উৎসব ঘোরে সিনেমাটি। টরন্টোর ওয়েবসাইটে সিনেমাটি নিয়ে লেখা হয়েছে, ‘অসাধারণ অভিনয়, ডায়নামিক সিনেমাটোগ্রাফি এবং প্রাণবন্ত কালার প্যালেটে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কুর, সাবা ও শিরিনের অন্ধকার দৃষ্টিভঙ্গির চিত্র।’ডজনখানেক বিশ্বনন্দিত চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam