শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে শাহরুখ

  |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে শাহরুখ

ভারতের পাঞ্জাব অঞ্চলে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এ অঞ্চলের বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে। নদ-নদীর পানি বেড়ে ঘরবাড়ি ও ফসল ভেসে যাওয়ায় কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অসংখ্য পরিবার। এমন দুঃসময়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর উদ্যোগে তিনি ১ হাজার ৫০০ পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন।

গত বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি এনজিওর সহযোগিতায় মীর ফাউন্ডেশন ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী, ওষুধ, মশারি, ফোল্ডিং বিছানা, চাদর, গদি, পোশাক ও ত্রিপলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয়। শাহরুখ শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকেননি; তার লক্ষ্য হলো পরিবারগুলোর পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করা। এর আগে অমৃতসরের ৫০০ পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

পাঞ্জাবের ভয়াবহ পরিস্থিতি দেখে আবেগাপ্লুত শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পাঞ্জাবের দৃশ্য দেখে মন ভেঙে গিয়েছে। আশা করি, এ রাজ্যের মনোবল কখনো ভাঙবে না।’ তার এ বার্তা মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা তাকে ‘রিয়েল হিরো’, ‘ট্রু কিং’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসান। কেউ লিখেছেন, ‘শাহরুখ শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও নায়ক।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com