| রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্মান কোচ হান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস জর্গের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে উয়েফা। ফলে চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন তারা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে বার্সেলোনার ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোয় অসদাচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার ইউরো জরিমানা করা হয় ফ্লিক ও জর্গকে। বিবিসি
Posted ১১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam