| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 140 বার পঠিত
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি লিটন দাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে, আর হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
গতকাল ‘এ’ গ্রুপ ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে আরব আমিরাত। তাদের এ জয়ে সুপার ফোরে উঠে গেছে ভারত।
সম্প্রতি দুবাইতে পরের ম্যাচে হারেলও শ্রীলংকাকে যথেষ্ট ভুগিয়েছে হংকং। আগে ব্যাটিং করে তারা ৪ উইকেটে ১৪৯ রান তোলে। নিজাকাত খান ৩৮ বলে ৫২ ও আনসি রাথ ৪৬ বলে ৪৮ রান করেন। জবাব দিতে নেমে লংকানরা ৬ উইকেট হারালেও পাথুম নিশাঙ্কার ব্যাটে (৪৪ বলে ৬৮) ঠিকই জয় তুলে নেয়। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ বলে ২০ রানের ইনিংস খেলে লংকানদের চিন্তামুক্ত করেন।
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam