শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ম্যানসিটির ‘ঘরের ছেলে’ ডি ব্রুইনা আজ সিটিকেই হারাতে নামছেন

  |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

ম্যানসিটির ‘ঘরের ছেলে’ ডি ব্রুইনা আজ সিটিকেই হারাতে নামছেন

ম্যানচেস্টার সিটির হয়ে এক দশকে ১৬টি ট্রফি জিতে ক্লাবটির এক জীবন্ত কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা। তার কীর্তিকে অমর করে রাখতেই ইতিহাদের বাইরে বেলজিয়ান তারকার একটা ভাস্কর্য তৈরির পরিকল্পনা রয়েছে ইংলিশ ক্লাবটির কর্মকর্তাদের। আজ সেই ম্যানসিটিকেই হারাতে ইতিহাদে খেলতে নামছেন ডি ব্রুইনা!

তিনি যে এখন আর ম্যানসিটির নন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত জুন মাসে ম্যানসিটি ছেড়ে ইতালির ক্লাব নাপোলিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা। আজ বৃহস্পতিবার রাতে নাপোলির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সিটির মুখোমুখি হবেন তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

নাপোলিতে নাম লিখিয়ে বীরের সম্মান পাচ্ছেন ডি ব্রুইনা। এমনকি দিয়েগো ম্যারাডোনার পর ‘সবচেয়ে বড় তারকা’কে পেয়ে আনন্দিত নেপলসবাসী। নেপলসের সাংবাদিক ভিনসেঞ্জো ক্রেদেননিদো বিবিসিকে বলেন, ‘ম্যারাডোনার পর ডি ব্রুইনার মতো এত বড় মাপের খেলোয়াড় সই করায়নি নাপোলি। যদিও ম্যারাডোনা এসেছিলেন তার ক্যারিয়ারের সেরা সময়ে, আর ব্রুইনা এসেছেন ৩৪ বছর বয়সে। এটা পরিষ্কার যে, আশির দশকে ক্লাব প্রেসিডেন্ট কোরাদো ফেরলাইনোর কাছে ম্যারাডোনার যেমন ছিলেন, এখন অরেলিও ডি লরেন্তিসের কাছে ডি ব্রুইনার কদর তেমনই। আমি তো দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি, ম্যানসিটির সাফল্য তিনি নাপোলিতেও টেনে আনবেন। এরই মধ্যে তো বলেই ফেলেছেন, তিনি সিরি-এ শিরোপা জিততে চান আর চ্যাম্পিয়নস লিগেও ভালো কিছু করতে চান।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com