| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচে একসময় ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।
এর আগে গত রাতে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন খোকন মোল্লা। ভারতের বিপক্ষে ম্যাচেও ভালো পারফরমেন্স করেন খোকন মোল্লা। এ ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam