| রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 153 বার পঠিত
ফরাসি গ্রেট জিনেদিন জিদানের ছেলে লুকা দাদার দেশ আলজেরিয়ার হয়ে খেলবেন। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকাকে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডার হয়ে খেলেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা লুকা খেলেছেন স্পেনের রেসিং সান্তেন্দার, রায়ো ভায়েকানো ও আইবারে। ফ্রান্স জাতীয় দলের হয়ে ডাক না পেয়ে তিনি এখন আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam