শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তান-শ্রীলংকা ‘বাঁচামরা’র লড়াই আজ

  |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

পাকিস্তান-শ্রীলংকা ‘বাঁচামরা’র লড়াই আজ

সুপার ফোর পর্বে পাকিস্তান-শ্রীলংকা দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। আবুধাবিতে আজ মঙ্গলবারের ম্যাচে যে দল হারবে, তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যাবে। দুই দলই তাদের সুপার ফোরের প্রথম ম্যাচে হেরেছে। তাই এশিয়া কাপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলই আজ জিততে মরিয়া। এটা দুই দলের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। টানা দুই ম্যাচ হারলে ফাইনালে খেলার সম্ভাবনা শেষ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই লড়াই।

শ্রীলংকা ও পাকিস্তান অনেকদিন হলো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি। সর্বশেষ তারা খেলেছে২০২২ সালে। অথচ ২০১০-এর দশকে তারা প্রায় নিয়মিতভাবেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতো।

টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তান ১৩ জয় নিয়ে এগিয়ে রয়েছে। তবে বিস্ময়কর হলো, দুই দলের সর্বশেষ পাঁচটি লড়াই-ই জিতেছে শ্রীলংকা! তার আগের টানা ছয়টি ম্যাচ আবার জিতেছে পাকিস্তান।

বর্তমানে শক্তিমত্তায় দুই দল প্রায় কাছাকাছি। পাকিস্তানের ব্যাটিং ফায়ার পাওয়ারে সমস্যা। শ্রীলংকারও একই সমস্যা। পাকিস্তানের র‍্যাংকিং সপ্তম, শ্রীলংকার অষ্টম। এছাড়া শ্রীলংকার বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেলা হয় না পাকিস্তানের। ফলে আগের দল আর এখনের দলের শক্তিমত্তার পার্থক্যের প্রভাব কতটা আজকের ম্যাচে পড়বে, সেটি নিয়ে প্রশ্ন করাই যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com