শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত

  |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত

দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতকে হারাতে ২০ ওভারে ১৬৯ রান করতে হবে বাংলাদেশকে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারতীয়রা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তুলতে সমর্থ হয়। জবাব দিতে নেমে জয়ের দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ১২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৫১ বলে ৬৯ রান করেন সাইফ আলী। দলের হারে বিফলেই যায় তার লড়াই। এ জয়ে সবার আগে ফাইনালে উঠেছে ভারত।

পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭২ রান তুলে নেয়া ভারতকে হাতছানি দিচ্ছিল দুশ রান। যদিও বাংলাদেশের বোলারদের দারুণ প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৮ রান তুলতে সমর্থ হয়েছে ভারত।

অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রান তুলে দেয়ার পরও ভারতকে দুশ করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলতে সমর্থ হয় ভারত। শেষ ১২ বলে বাংলাদেশ মোটে ১৩ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনিক। সূর্যকুমার যাদবের সঙ্গে জাকেরই টস করতে নামেন এবং টসে তিনি জিতেছেন।

চার পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও লিটন দাস খেলছেন না। তাদের জায়গা নিয়েছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন ।

সুপার ফোরে এর আগে পাকিস্তানকে হারিয়েছে ভারত, শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ। সমান ২ পয়েন্ট ঝুলিতে নিয়ে ফাইনালে চোখ রেখে আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। বিজয়ী দল ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com