শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিতর্কিত ১৫ ক্লাব নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

বিতর্কিত ১৫ ক্লাব নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আওয়ামী লিগ সরকারের সময়ে ‘অন্যায্য সুবিধা’ নেয়ায় অভিযুক্ত তৃতীয় বিভাগের ১৫টি ক্লাবের কাউন্সিলরদের রেখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কমিশন।

নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি থাকাকালে বিতর্কিত ১৮টি ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ের বৈতরণী পার হয়েছিল লিগ না খেলেই। প্রতিবছর বোর্ডের ঘনিষ্ঠদের দুটি করে ক্লাব নাম এন্ট্রি করতো এবং তারাই চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে তৃতীয় বিভাগে উঠত। এসব ক্লাবের তৃতীয় বিভাগ বাছাই পার হওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়। দুদক বিষয়টি নিয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করে। এ কারণে বিসিবির নির্বাচন কমিশন ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বিতর্কিত ১৫টি ক্লাবকে রাখেনি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল ক্লাবগুলোর।

গত দুই দিন সেসব আপিল গ্রহণ ও নিষ্পত্তি করে আজ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিতর্কিত ১৫টি ক্লাবকেই রেখেছে নির্বাচন কমিশন।

খসড়া ভোটার তালিকায় নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকেও কোনো কাউন্সিলর ছিলেন না। চূড়ান্ত ভোটার তালিকায় নরসিংদী ছাড়া বাকি শূন্যস্থানগুলোও ভরে গেছে।

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আগামীকাল মনোনয়নপত্র বিতরণ ও পরশু মনোনয়নপত্র দাখিলের দিন।

নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার ৭১ জন; প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ ও তৃতীয় বিভাগ লিগের প্রতিনিধি হিসেবে ৭৬ জন এবং বিভিন্ন সংস্থার ৪৫ জন কাউন্সিলর ভোট দেবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com