শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সন্ধ্যায় এনএসসি মনোনীত পরিচালক, রাতে বাদ

  |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

সন্ধ্যায় এনএসসি মনোনীত পরিচালক, রাতে বাদ

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজন পরিচালক থাকেন। সোমবারের নির্বাচনে ২৩ জন নির্বাচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ী ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক পদে মনোনয়ন দেয় এনএসসি। যদিও সন্ধ্যার এ সিদ্ধান্ত রাতে বদলে যায়। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন প্রত‍্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনএসসি।

এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি আমরা নতুন পরিচালক দেব। তাকে (ইসফাক আহসান) ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই আমরা সরিয়ে দিচ্ছি।’

বিসিবি পরিচালক হিসেবে ইসফাককে এনএসসির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মোফাজ্জেল হোসেন চৌধুরীর (মায়া) কাছে হেরে যান ইসফাক। ইসফাক যুবলীগের সদস্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এমন কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com