| রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে সম্প্রতি ১২৯ রান করেছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। এটি তার টেস্ট ক্যারিয়ারের দশম ও গত সাত টেস্টে পঞ্চম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এক বছরে ৫টি টেস্ট সেঞ্চুরি পেলেন গিল। গিল মাত্র ১২ ইনিংসেই পেলেন ৫ সেঞ্চুরি। তার চেয়ে কম ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছেন মাত্র দুজন—অ্যালিস্টার কুক (নয় ইনিংস) ও সুনীল গাভাস্কার (১০ ইনিংস)। ব্র্যাডম্যানের মতোই অধিনায়ক হিসেবে সাত টেস্টে করেছেন ৫ সেঞ্চুরি। ক্রিকইনফো
Posted ১০:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam