| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
অভিনেতা ইরফান সাজ্জাদ এবার হাজির হচ্ছেন একদম নতুন রূপে, গোয়েন্দা চরিত্রে। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় রোমান্টিক ও সংবেদনশীল চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে এক তুখোড় তদন্ত কর্মকর্তার ভূমিকায়, যিনি রহস্যের জাল ছিঁড়ে বের করার চেষ্টা করবেন ধারাবাহিক হত্যাকাণ্ডের মূল রহস্য। ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ। বাস্তবের গিরগিটি যেমন রং-রূপ বদলায়, তেমনি আমাদের পর্দার গিরগিটিতেও আছে নানা স্তর, নানা রহস্য। দর্শক একটি উপভোগ্য ও সাসপেন্সে ভরা গল্প দেখতে পাবেন।’
একসময়ের শান্ত শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে ঘটে খুন, কিন্তু পুলিশও অসহায়। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর বৈধ ব্যবসার আড়ালে চলছে অবৈধ লেনদেন। হঠাৎ একে একে খুন হতে থাকে তার তিনজন লোক। রহস্যময় এ হত্যাকাণ্ডের তদন্তভার দেয়া হয় গোয়েন্দা মারুফ জামানের ওপর। তদন্তে জানা যায়, খুনির টার্গেট কেবল চৌধুরীর লোকজনই। একপর্যায়ে থানার ভেতরই ঘটে খুন, তাহলে কি শর্ষের ভেতরই ভূত? মারুফ কি পারবে সিরিয়াল কিলারকে ধরতে, নাকি রহস্য আরো গভীরে যাবে?
Posted ১০:২১ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam