| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 106 বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার ঘোষণা করা ১৬ সদস্যের এ দলে এসেছে দুটি পরিবর্তন। আফগানিস্তান সিরিজ থেকে শেখ নাঈম ও নাহিদ রানাকে বাদ দেয়া হয়েছে। ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার, যিনি সর্বশেষ ওয়ানডে খেলেন এ বছর ফেব্রুয়ারিতে। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর দুই দল চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam