শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

  |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

সংযুক্ত আরব আমিরাতে সদ্যই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ক্ষত না শুকাতেই এবার হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বেলা দেড়টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

ওয়ানডেতে ৪৭ বারের মোকাবেলায় ওয়েস্ট ইন্ডিজ ২৪টি ও বাংলাদেশ ২১টি জয় পেয়েছে। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ৩-০-তে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা। যদিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত বছর ডিসেম্বরে ৩-০-তে হেরে এসেছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ১২টি ওয়ানডে সিরিজ খেলে উভয় দল সমান ছয়বার করে চ্যাম্পিয়ন হয়েছে।

চলতি সিরিজের তিনটি ম্যাচই মিরপুরে। বাকি দুটি ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ক্যারিবীয় ও টাইগার বাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com