শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্পিন বোলিংয়ে রেকর্ডের দিনে সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ

  |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

স্পিন বোলিংয়ে রেকর্ডের দিনে সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ

লো-স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর লড়াই দেখল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দর্শক। সম্প্রতি সিরিজের ওয়ানডে ম্যাচে ১০০ ওভারের লড়াই শেষেও আলাদা করা যায়নি দুই দলকে। বাংলাদেশের ২১৩ রানের জবাবে ৫০ ওভার শেষে ক্যারিবীয়রাও তুলল সমান ২১৩ রান! ফলে ‘টাই’ হয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যাতে ১ রানে জয় পায় সফরকারীরা।

বাংলাদেশের ইতিহাসে যেকোনো ফরম্যাটে এ প্রথম কোনো ম্যাচ ‘টাই’ হওয়ার ঘটনা ঘটল। এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ৮১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে ওয়ানডে ছিল ৪৫৩টি, টি-টোয়েন্টি ১৫৪টি। যদিও গতকালই প্রথম শেরেবাংলায় ‘টাই’ ও ‘সুপার ওভার’-এর সাক্ষী হলেন মিরাজ, শান্ত, মুস্তাফিজরা।

স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও এদিন বাংলাদেশও ইতিহাসের সাক্ষী হয়। এ ম্যাচেই স্পিন বোলিংয়ে হয়েছে নতুন রেকর্ড। এ ম্যাচে ১০০ ওভারের মধ্যে ৯২ ওভারই করেছেন স্পিনাররা, যা নতুন রেকর্ড। আর সুপার ওভারে আকিল হোসেনের আরেক ওভার ধরলে স্পিনাররা করেন মোট ৯৩ ওভার। আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়েরে, গুদাকেশ মোতি ও আলিক আথানেজ—এদের মধ্যে কেউই পেস বোলার নন, সবাই স্পিনার। এ পাঁচজন মিলেই গতকাল বাংলাদেশের বিপক্ষে পুরো ৫০ ওভার বোলিং করেছেন এবং এর মধ্য দিয়ে ইতিহাস হলো ওয়ানডে ক্রিকেটে। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে এ প্রথম স্পিনাররা পুরো ৫০ ওভার বোলিং করেছেন। ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করার আগের রেকর্ডটি ছিল শ্রীলংকার। সিংহলিজদের মোট তিনবার ইনিংসে ৪৪ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করানোর রেকর্ড রয়েছে। সেই রেকর্ড ভেঙে গতকাল নতুন রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com