| সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
সম্প্রতি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুভ জৈনের কনসার্ট। ভিডিওতে ব্যবহার করা হয় তার বেশকিছু জনপ্রিয় গানের অংশ। সেখানে লেখা হয় ‘অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে মেঘের আভা। জাদুর সঙ্গে রাত হোক আলোকিত, মিস করবেন না!’
‘অরোরা নাইট’ শীর্ষক এ কনসার্টের আয়োজক হাইপ ন্যাশন। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ট্রিপল টাইম কমিউনিকেশনস এবং টিকিট পার্টনার টিকিট টুমোরো। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই টিকিট টুমোরোর ওয়েবসাইটে শুরু হবে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam