| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিয়ে ১৬ রানের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল অতিথি দলটি। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন, ২৮ বলে ৪৪ রান করেন রভম্যান পাওয়েল। দুজনই একটি বাউন্ডারি ও চারটি ছক্কা মারেন। জবাব দিতে নেমে ৭৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ৪৮ বলে প্রয়োজন পড়ে ৮৯ রান, হাতে ছিল ৪ উইকেট। এরপর তানজিম হাসান ও নাসুম আহমেদ ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন। ২৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান তানজিম। পরের ওভারে বিদায় নেন নাসুমও (১৩ বলে ২০ রান)। ২ উইকেট হাতে নিয়ে শেষ তিন ওভারে ৪২ রান করার সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam