| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 113 বার পঠিত
ভারতীয় ওয়েব সিরিজের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘দ্য ফ্যামিলি ম্যান’। এবার আসছে সিরিজের তৃতীয় সিজন। অ্যামাজন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামী ২১ নভেম্বর থেকে তৃতীয় সিজন স্ট্রিম হবে। এই সিজনে সিরিজে যুক্ত হচ্ছেন আরো নতুন মুখ। থাকছেন জয়দীপ আহলাওয়াত ও নিমরত কওর। এবারো সিরিজ পরিচালনা করছেন রাজ অ্যান্ড ডিকে।
প্রথম সিজন স্ট্রিম হতেই দারুণ জনপ্রিয় হয়েছিল সিরিজটি। একজন আন্ডারকভার কপের দায়িত্ব, পারিবারিক জীবনের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় উঠে এসেছে সিরিজে। সেই সঙ্গে আছে নতুন প্রজন্মের ভাবনা ও পুরনো প্রজন্মের সঙ্গে তাদের চিন্তা ও জীবনযাপনের ফারাকের চিত্রও। সব মিলিয়ে দর্শক লুফে নেন সিরিজটি।
দ্বিতীয় সিজনে নতুন সংযোজন ছিলেন দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। তিনি অভিনয় করেছিলেন খল চরিত্রে। দ্বিতীয় সিজনেও জনপ্রিয়তা হারায়নি দ্য ফ্যামিলি ম্যান।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam